ads

শনিবার , ২ এপ্রিল ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত র‍্যালি

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ২, ২০২২ ১১:০১ অপরাহ্ণ

‘আহলান সাহলান এলো মাহে রমজান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার সর্বস্তর তৌহিদী জনতার উদ্যোগে ঝিনাইগাতী বাজারের বড় মসজিদ প্রাঙ্গন থেকে স্বাগত র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাজারের ধানহাটি মোড়ে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখা’র সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সিদ্দিকের সঞ্চালনায় ওইসময় বক্তব্য রাখেন উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম হযরত মাওলানা ইউসুফ আকন্দ, দিঘীরপাড় ফাযিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা আব্দুস সাত্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মাহমুদুল হাসান, ঝিনাইগাতী মদিনাতুল উলুম (বড় মাদ্রাসার) সাধারণ সম্পাদক মোঃ ছমির আলী মল্লিক প্রমুখ।

বক্তারা রমজান মাস উপলক্ষে রমজানের পবিত্রতা রক্ষার্থে হোটেল রেস্তোরা দিনের বেলা বন্ধ রাখা, গান বাজনা অশ্লীলতা বন্ধ রাখা, দ্রব্যমূল্য উর্ধ্বগতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখাসহ বিভিন্ন দিকনির্দেশনা তাদের বক্তব্য তুলে ধরেন।

Shamol Bangla Ads

এসময় আরও উপস্থিত ছিলেন দারুল ফালাহ মাদ্রাসার মোহতামিম মাওলানা ছফির উদ্দিন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা শাহ আলম, মার্কাজুত তাহফিজ মাদ্রাসার মুহতামিম হাফেজ কারী আলতাফ হোসাইন প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন তামাগাও কেরাতুল মাদ্রাসার মোহতামিম ক্বারী রহুল আমিন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!