ads

বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ

অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা তাদের ক্রিকেট দলকে বাংলাদেশে পাঠাবে কি না, তা নিয়ে কিছুটা হলেও সংশয় ছিল। তবে সব সংশয় আপাতত দূর হলো।

Shamol Bangla Ads

সব ঠিক থাকলে আগামী ৮ মে ঢাকায় পৌঁছাবে লঙ্কানরা। এবারের সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে বাংলাদেশে এসেই অনুশীলন করতে পারবে দিমুথ করুণারত্নের দল। এরপর খেলবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ম্যাচটি হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। তবে লঙ্কানদের প্রতিপক্ষের নাম জানায়নি বিসিবি।

Shamol Bangla Ads

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ থেকে ১৯ মে হবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট ২৩ মে থেকে। গত বছরেরও মে মাসে বাংলাদেশ সফর করেছে শ্রীলঙ্কা। সেবার খেলেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
১১-১২ মে প্রস্তুতি চট্টগ্রাম
১৫-১৯ মে প্রথম টেস্ট চট্টগ্রাম
২৩-২৭ মে দ্বিতীয় টেস্ট মিরপুর

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!