ads

বুধবার , ৩০ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডাক্তার থেকে ব্যবসায়ী, অতঃপর নায়িকা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০২২ ২:১৩ অপরাহ্ণ

জাকিয়া কামাল মুন! বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন তিনি। এরপর কিছুদিন প্র্যাকটিস করেছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে। এখন সিনেমার নায়িকা হচ্ছেন তিনি। ২৭ মার্চ রবিবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ‘পাপ’ নামে একটি ছবির জন্য দ্বিতীয় নায়িকা হিসেবে এই জাকিয়া কামাল মুনকে পরিচয় করিয়ে দেয়। ছবিটি পরিচালনা করবে সৈকত নাসির। ওই সিনেমায় মুখ্য ভূমিকায় আছেন জিয়াউল রোশান ও ইয়ামিন হক ববি। তাদের সঙ্গে থাকছেন মুনও।

Shamol Bangla Ads

মুন গণমাধ্যমকে জানিয়েছেন, এমবিবিএস পাশ করার পর তার বারবা মারা যান। তখন থেকে তিনি বাবার ব্যবসা সমালানো শুরু করেন। কিন্তু সিনেমার কাজ শেষ করে আবার ফিরবেন ডাক্তারি পেশায়। ‘পাপ’ সিনেমার শুট শুরু হয়েছে গত ১৬ মার্চ থেকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!