ads

শনিবার , ২৬ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে হরতালের সমর্থনে বিএনপির মিছিল-সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৬, ২০১৩ ৯:০২ অপরাহ্ণ

Photo0293ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা : সংবিধান সংশোধন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে বেগম খালেদা জিয়ার ৬০ ঘন্টার হরতাল কর্মসূচির সমর্থনে ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ২৬ অক্টোবর শনিবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারীর নেতৃত্বে হরতালের সমর্থনে শহরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা চত্বরে ও মাদরাসা মোড়ে পৃথক দুটি পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ছাত্রনেতা শহিদুল্লাহ লিটন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!