ads

শুক্রবার , ২৫ মার্চ ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশিষ্ট শিল্পপতি ইদ্রিস মিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৫, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর মরহুম ইদ্রিস মিয়ার রূহের মাগফিরাত কামনায় ইদ্রিস গ্রুপ অব কোম্পানি প্রাঃ লিমিটেডের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে কোম্পানীর প্রধান কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ইদ্রিস মিয়া শেরপুরের একটা মডেল। তার জীবন থেকে অনেক কিছু শিক্ষা নেয়ার আছে। তিনি একাধারে শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর, সমাজসেবক ছিলেন। তার মতো একজন মানুষের মধ্যে এতগুণ কারোর মধ্যে নেই। আর আজ সর্বস্তরের মানুষের উপস্থিতিই প্রমান করে তিনি কতো জনপ্রিয় মানুুষ ছিলেন। তার মতো মানুষ শেরপুরে দ্বিতীয়জন কেউ নাই। তিনি তার কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, আকিজ গ্রুপের পরিচালক মো. মহিউদ্দিন প্রমুখ।

Shamol Bangla Ads

এসময় আগত অতিথিদের স্বাগত জানান ইদ্রিস মিয়ার সহধর্মিণী ও কোম্পানির চেয়ারম্যান মিসেস রেহানা ইদ্রিস, একমাত্র পুত্র কোম্পানির পরিচালক তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান, পরিবারের অন্যান্য সদস্যগণ, কোম্পানির এমডি জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তাগণ।

দোয়া পরিচালনা করেন ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান। শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। দোয়া শেষে শুরু হয় সর্বসাধারণকে মধ্যাহ্ন ভোজের। চলে একটানা সন্ধ্যা পর্যন্ত।

দোয়া ও মিলাদ মাহফিলে সর্বস্তরের মানুষের ঢল নামে। তাদের প্রিয় মানুষ মরহুম ইদ্রিস মিয়ার জন্য সবাই দোয়া করেন এবং চোখের জলে তাদের ভালবাসার বহিঃপ্রকাশ ঘটান। তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান, দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!