ads

বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শিরোপা থাকল বাংলাদেশের ঘরে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ

শেষটায় মনে হচ্ছিল ম্যাচটা ঘুরিয়ে দিচ্ছে কেনিয়া। শেষ মিনিটে বাংলাদেশের স্কোর তখন ৩২, কেনিয়ার ৩১। শেষ মিনিটে দুই পয়েন্ট নিয়ে ম্যাচের ফল পাল্টে দিলেন মোহাম্মদ রাজিব। ৩৪-৩১ পয়েন্টে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের টানা দ্বিতীয় শিরোপা নিজেদের ঘরেই রাখল স্বাগতিক বাংলাদেশ।

Shamol Bangla Ads

গত বছর এই টুর্নামেন্টের প্রথম আসরে এই কেনিয়াকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল স্বাগতিকেরা। সেবারও দুই দলের লড়াইটা ছিল সমানে সমানে। শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে আজও লড়াইটা বেশ জমিয়ে তুলল আফ্রিকান দেশটি।

এক লোনাসহ প্রথমার্ধে ১৭-১৪ পয়েন্টে এগিয়ে ছিলেন তুহিন তরফদার-রাজিবরা। দ্বিতীয়ার্ধেও আরেকটি লোনা পায় বাংলাদেশ। ২৬ মিনিটেও কেনিয়ার থেকে বাংলাদেশ এগিয়ে ছিল পাঁচ পয়েন্ট ব্যবধানে। কিন্তু সেখান থেকেই খেলাটা জমিয়ে তোলে কেনিয়া। বাংলাদেশের খেলোয়াড়দের ভুলে ব্যবধানটা শেষ সময়ে কমে দাঁড়ায় মাত্র এক পয়েন্টে।

Shamol Bangla Ads

তবে শেষ মিনিটে রেইডার রাজিবই গড়েছেন ব্যবধান। দলকে জিতিয়েছেন টানা দ্বিতীয় শিরোপা। দারুণ খেলে ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন রাজিব। অধিনায়ক তুহিন তরফদার হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্যাচার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!