মৌলভীবাজার প্রতিনিধি : নিরাপদ সড়ক আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার”শ্লোগান নিয়ে মৌলভীবাজারে সড়ক নিরাপত্তায় গণমাধ্যম বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রামের আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়। প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্টিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ স¤পাদক এস,এম উমেদ আলী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রামের প্রমোটিং জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ সুবর্ণ দাউদ তোহা, প্রোগ্রামের ব্যবস্থাপক মশিউর রহমান, ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান, সাংবাদিক আকমল হোসেন নিপু, ফেরদৌস আহমদ, আনহার আহমেদ সমশাদ, সালেহ এলাই কুটি, রেডিও পল্লীকন্ঠের ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ নেন।




