ads

বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর সমা‌ধিতে ডিপ্লোমে‌টিক কোরের শ্রদ্ধা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমে‌টিক কোরের সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মি‌নিটে ডিপ্লোমেটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ম‌রক্কোর মা‌জিদ হা‌লিমের নেতৃত্বে ৪০টি দেশের রাষ্ট্রদূতগণ বঙ্গবন্ধুর সমা‌ধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Shamol Bangla Ads

পরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ‌রিয়ার আলম শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষ এক ‌মিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধু ও তাঁর প‌রিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষ ডিপ্লো‌মেটিক জোনের ভারপ্রাপ্ত ডিন ম‌রক্কোর মা‌জিদ হা‌লিম প‌রিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ স্বাক্ষর করেন।

Shamol Bangla Ads

পরে রাষ্ট্রদূতগণ বঙ্গবন্ধুর পৈ‌তৃক বাড়ি ও লাইব্রেরি প‌রিদর্শন করেন। এ ছাড়া অতিথিবৃন্দ সরকা‌রি শেখ মু‌জিবুর রহমান কলেজ মাঠে অনু‌ষ্ঠিত লোকজ মেলা প‌রিদর্শন করেন। সেখানে বিদেশি অতিথিদের সম্মানে সাংস্কৃ‌তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!