ads

বুধবার , ২৩ মার্চ ২০২২ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২৩ মার্চ প্রথম উড়েছিল স্বাধীন বাংলার পতাকা

জুবাইদুল ইসলাম
মার্চ ২৩, ২০২২ ৩:২৬ পূর্বাহ্ণ

আজ ২৩ মার্চ; ১৯৭১ সালের এই দিনে শেরপুরে স্বাধীন বাংলার প্রথম পতাকা উড়ানো হয়েছিল। সেদিন শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে সেই পতাকা উড়ান ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। ‘জয়বাংলা’ লেখা ওই পতাকা উত্তোলনের সাথে সাথে শত শত প্রতিবাদী ছাত্র-জনতার মুহূর্মুহূ শ্লোগান দেন। তবে একসময় এ দিনটিতে শেরপুরে পতাকা উত্তোলন দিবস হিসেবে পালন করা হলেও এখন আর তা পালন করা হয় না।

Shamol Bangla Ads

পতাকা উত্তোলনের অগ্রনায়করা ছিলেন তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ নেতা প্রয়াত আমজাদ হোসেন, প্রয়াত মোজাম্মেল হক, ফকির মুহাম্মদ আখতারুজ্জামান, আব্দুল ওয়াদুদ অদু, লুৎফর রহমান মোহন, তালাপতুফ হোসেন মঞ্জু প্রমুখ। ওই পতাকাটি ইতিহাসের সাক্ষী হিসেবে এখনও সযত্নে রেখে দিয়েছেন জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফকির মুহাম্মদ আখতারুজ্জামান।

স্বাধীন বাংলার পতাকা প্রসঙ্গে অ্যাডভোকেট ফকির মুহাম্মদ আখতারুজ্জামান বলেন, ১৯৭১ সনের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, ..মুক্তির সংগ্রাম…’ ভাষণের পর থেকেই শেরপুরের সংগ্রামী ছাত্র-জনতা আরও প্রতিবাদী হয়ে ওঠে। সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ে উত্তপ্ত হয়ে ওঠে পুরো শেরপুর এলাকা। চলতে থাকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি। গঠন করা হয় সর্বদলীয় সংগ্রাম কমিটি। এছাড়া আন্দোলনকারী ছাত্রদের নিয়ে গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ।

Shamol Bangla Ads

তিনি বলেন, তখন আমরা শেরপুরের ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বাংলাদেশের পতাকা কেমন হবে তা নিশ্চিত ছিলাম না। তাই স্থানীয়ভাবে নিজেরা ধারণা করেই মানচিত্রখচিত ওই পতাকাটি তৈরী করেছিলাম। তখনকার স্থানীয় দুদু খলিফা (দর্জি) পতাকাটি বানিয়ে দিয়েছিলেন।

তিনি বলেন, ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নিদের্শনা মোতাবেক আমরা সেদিন দারোগ আলী পৌর পার্কে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলাম। শুধু শেরপুরে নয়, সারাদেশেই জাতীয়ভাবে এ দিবসটি পালন করা উচিৎ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!