ads

বুধবার , ২৩ মার্চ ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মার্চ ২৩, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ

তেল, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি। ২৩ মার্চ বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের ডিসি গেইটের সামনে ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধন কর্মসূচীতে জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি, বলাইয়েরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক গাজীরখামার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম হেলাল, শেরপুর পৌর জাপার সভাপতি হারুণ জিলানী সরকার, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক উসমান গণি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস.এম আশরাফ।

মানববন্ধনে উপজেলা ও ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!