ads

সোমবার , ২১ মার্চ ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এল ক্লাসিকোতে রিয়ালকে উড়িয়ে দিলো বার্সা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২১, ২০২২ ২:৪০ অপরাহ্ণ

জাভির তত্ত্বাবধানে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বার্সেলোনা। টানা চার এল ক্লাসিকোতে রিয়ালের কাছে হারার পর এই প্রথম জিতলো কাতালানরা। তাও আবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, ৪-০ গোলের ব্যবধানে! এমন জয়ে জোড়া গোল করেছেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। একটি করে গোল করেছেন রোনাল্ড আরাউহো ও ফেরান তোরেস। ২০ মার্চ রবিবার দিবাগত রাতে এল ক্লাসিকোর শুরু থেকেই জাভির শিষ্যরা প্রভাব বিস্তার করে খেলে। দুই অর্ধে দুটি করে গোল করে তারা। প্রথমার্ধের ২৯ মিনিটে আউবেমেয়াং গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরাউহো। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাভির শিষ্যরা।

Shamol Bangla Ads

বিরতির পর আরও দুইবার রিয়ালের জালে বল জড়ায় বার্সা। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মি.) ফেরান তোরেস গোল করে ব্যবধান ৩-০ করে ফেলেন। এর কিছুক্ষণ পরই (৫১ মি.) নিজের জোড়া গোল পূর্ণ করে ব্যবধান ৪-০ করে ফেলেন আউবেমেয়াং। আর ম্যাচ নিয়ে যান রিয়ালের ধরা-ছোঁয়ার বাইরে।

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। যেমন বার্সেলোনা বাড়েনি আর ব্যবধান বাড়াতে, তেমনি রিয়ালও পারেনি ব্যবধান কমাতে। ৪-০ ব্যবধানের দাপুটে জয় নিয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়ে বার্সার খেলোয়াড়রা।

Shamol Bangla Ads

এদিকে, এই ম্যাচে বার্সেলোনার কাছে বড় ব্যবধানে হারলেও ভালো ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে রিয়াল। ২৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। আর এই জয়ে ২৮ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বার্সেলোনা। লিগ শেষ হতে এখনো ৯ ম্যাচ বাকি রিয়ালের। বার্সেলোনার বাকি ১০ ম্যাচ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads