ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নয়াপল্টন অফিসে বসে সরকারের বিদায় ঘণ্টা বাজাচ্ছে বিএনপি : তথ্যমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ

নয়াপল্টন অফিসে বসে বিএনপি প্রতিদিনই সরকারের বিদায় ঘণ্টা বাজাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রবিবার দুপুরে পঞ্চগড় সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ড. হাছান মাহমুদ বলেছেন, ‘২০০৯ সালে আমরা সরকার গঠনের পর থেকেই বিএনপি বলে আসছে, আমাদের দিন ঘনিয়ে আসছে। তারা যতই বলছে, জনগণ ততই আমাদের পক্ষে আসছে।’

Shamol Bangla Ads

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছে। তাদের ঘণ্টা বাজানোতে জনগণ সাড়া দেয়নি।’ তিনি বলেন, ‘জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছে, আওয়ামী লীগের সঙ্গে আছে। আগামীতেও বিপুল ভোটে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সম্প্রতি জাতিসংঘের প্রকাশিত সুখী দেশের সূচকে বাংলাদেশ আগের চেয়ে সাত ধাপ এগিয়েছে। এ করোনার মধ্যেও বাংলাদেশে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। আগে আমাদের অবস্থান ছিল ১০১, বর্তমানে ৯৪। যেখানে ভারতের অবস্থান ১৩৬, পাকিস্তানের অবস্থান ১২৬। আমরা ভারত পাকিস্তান থেকেও এগিয়ে।’

Shamol Bangla Ads

ড. হাছান বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল প্রেসক্লাবে গিয়ে বিএনপি ঘরানার সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন। তাঁরা যে কথা বলছে, জাতিসংঘের এ রিপোর্টের পরে তাঁদের লজ্জা হওয়া উচিত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সংবাদপত্র ও গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে, তা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। প্রধানমন্ত্রী গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। গত ১৩ বছরে যেভাবে গণমাধ্যমের বিকাশ ঘটেছে এবং স্বাধীনতা ভোগ করছে, তা অনেক উন্নত ও উন্নয়নশীল দেশেও নেই।’

Need Ads
error: কপি হবে না!