ads

বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএমএস না পেলেও দেওয়া যাবে বুস্টার ডোজ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০২২ ১১:০১ পূর্বাহ্ণ

বুস্টার ডোজ নেওয়ার সময়সীমা কমিয়ে আনা হয়েছে। এত দিন বুস্টার ডোজ নিতে ছয় মাস লাগলেও এখন থেকে দুই ডোজ নেওয়ার সময় চার মাস হলেই নেওয়া যাবে। এমনকি কেউ যদি এসএমএস না পায়, তার পরও কেন্দ্রে এলেই বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

Shamol Bangla Ads

বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

করোনা নিয়ন্ত্রণে টিকাদানের ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সংক্রমণ কমার পাশাপাশি গতকাল কেউ মারা যায়নি। আমরা এখন খুবই ভালো অবস্থানে আছি। আমাদের চিকিৎসার কোনো অভাব নেই। শয্যা, আইসিইউ ও অক্সিজেনের কোনো ঘাটতি নেই। ভ্যাকসিন দিতে পেরেছি বিধায় মৃত্যু শূন্যে নামার পাশাপাশি স্কুল-কলেজে পাঠদান চলছে। সবকিছু স্বাভাবিক রয়েছে। ভ্যাকসিন গ্রহণে আমাদের দেশের মানুষের কোনো অনাগ্রহ নেই।’

Shamol Bangla Ads

পরিস্থিতি ধরে রাখতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা দেখছি, ভারত, চীনসহ বিভিন্ন দেশে আবারও সংক্রমণ বাড়ছে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে। মাস্ক পরতে হবে। দেশে কমলেও বিদেশ থেকে যারা আসছেন তাদের নিয়ে শঙ্কা বাড়ছে। তাঁরা যেন সতর্ক থাকে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!