ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কাউন্টডাউন শুরু ১০ জানুয়ারি

খবর টি পড়েছেন : ১৬৭
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কাউন্টডাউন শুরু ১০ জানুয়ারি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন বা ক্ষণ গণনার তারিখ পরিবর্তন হয়েছে। এর আগে ক্ষণ গণনা শুরুর তারিখ ২০২০ সালের ৮ জানুয়ারি ঘোষণা করা হলেও নতুন তারিখ অনুযায়ী ১০ জানুয়ারি থেকে তা শুরু হবে। ৪ ডিসেম্বর বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উদযাপন কমিটির সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী ওই কথা জানান।
তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকেই কাউন্টডাউন শুরু হবে। কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্টডাউন বা ক্ষণ গণনা কর্মসূচির উদ্বোধন করবেন। মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে ২০২০ ও ২০২১ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এই আয়োজনে সব বয়স ও শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে।’

এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ রেহানাসহ ১০২ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ৬১ সদস্যের একটি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে।
এতে, বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সংসদের বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগের গত সরকারের ১০ জন মন্ত্রী, বর্তমান সরকারের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, ঢাকার দুই মেয়র, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুজন সাবেক গভর্নর, বিভিন্ন ধর্মের মানুষের প্রতিনিধি এবং বেশ কয়েকজন শিল্পী ও সাংস্কৃতিক কর্মীকে রাখা হয়েছে এ কমিটিতে।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে জাতীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে গঠিত বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের ভূমিকায় রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিএপি সারে প্রতি কেজিতে দাম কমছে ৯ টাকা পরবর্তী সংবাদ ‘আ.লীগের জাতীয় সম্মেলন হবে সাদামাটা’ : নানক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads