ads

বুধবার , ১৬ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ পাচ্ছেন মুহিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৬, ২০২২ ১:২২ অপরাহ্ণ

সাবেক অর্থমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতকে সম্মাননা দিবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মুহিতের আজীবন সুকীর্তির স্বীকৃতি স্বরূপ তাকে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ দেয়া হবে। ১৬ মার্চ বুধবার সন্ধ্যা ৭টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাটে ওই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Shamol Bangla Ads

সিলেট সিটি করেপারেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আবুল মাল মুহিত বাংলাদেশের একজন আলোকিত ব্যক্তিত্ব। একজন রাষ্ট্রচিন্তক, সফল অর্থমন্ত্রী হিসেবে তিনি দেশের অগ্রযাত্রায় বিপুল অবদান রেখেছেন। তার অবদানের স্বীকৃতি স্বরূপই এই সম্মাননা দেবে সিটি করপোরেশন। এ অনুষ্ঠানে সবার উপস্থিত কামনা করেছেন সিসিক মেয়র।

জানা যায়, ৮৬ বছর বয়সী মুহিত বর্তমানে অবসর জীবনযাপন করছেন। কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায়ও ভুগছেন তিনি। সম্প্রতি হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রায় দুই বছর পর গত সোমবার সিলেট আসেন সিলেট-১ আসনের সাবেক এই সাংসদ।

Shamol Bangla Ads

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ‍্যায় নগর ভবনের সম্মেলন কক্ষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে সিসিকের কাউন্সিলররা, সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!