ads

বৃহস্পতিবার , ২২ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজব দেশে বাস করছি আমরা: রিজভী

খবর টি পড়েছেন : ১৪৫
আজব দেশে বাস করছি আমরা: রিজভী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির জৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিয়ে সরকারের আজকের কর্মসূচি বিকৃত তামাশা ছাড়া কিছু নয়। গোটা ঢাকা শহরের জনজীবন সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাট অচল হয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় আটকা পড়ে আছে। জনদুর্ভোগ হয়— এমন কোনো কর্মসূচি করতে না দেওয়া কথা বলছে সরকার। অথচ তারাই জনদুর্ভোগ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। সত্যি আজব দেশে বাস করছি আমরা। ২২ মার্চ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন তিনি।
ওইসময় তিনি বলেন, উন্নয়নের নামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। গণতন্ত্রহীন দেশে জনগণের টাকা আত্মসাৎকে উন্নয়ন বলছে সরকার। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় খরচে বিভিন্ন সভা-সমাবেশ করে নৌকায় ভোট চাইছেন। এসব সভা-সমাবেশে সরকারি কর্মচারীদের যেভাবে ব্যবহার করা হচ্ছে, তা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু নির্বাচন কমিশন এসব না দেখার ভান করে সরকারকে সহযোগিতা করছে।
বিএনপির এই নেতা বলেন, এবার শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কের নাম মুছে ফেলার চক্রান্ত হচ্ছে। যারা অন্যের অর্জনকে আত্মসাৎ করে তারা ডাকাত, তারা দখলদার। আওয়ামী লীগের স্বভাব সন্ত্রাসের বাতাবরণে অন্যের সম্পদ আত্মসাৎ করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি কি ভেবেছেন চিরদিন রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে রাখবেন? আপনার অবৈধ ক্ষমতার চেয়ারের চার পায়ে যে উইপোকা ধরেছে, সেটি আপনি টের পাচ্ছেন না। পতন বলে আসে না। কালবৈশাখী ঝড়ের মতো কখন যে গদি উল্টে যাবে, তা অনুধাবন করতে পারছেন না।
উল্লেখ্য, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় সাফল্য শোভাযাত্রা করে উদযাপন করছে সরকার। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদযাপনের উদ্বোধনী পর্বে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক উৎসব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু থাকলে যেটা ১০ বছরে হতো, সেটা করতে… পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীকে মাশরাফি-সাকিবের অভিনন্দন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads