ads

শনিবার , ১২ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ মার্চ থেকে সশরীরে পুরোদমে ক্লাস : শিক্ষামন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১২, ২০২২ ২:০৩ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে ফিরছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ওইদিন থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে। ১২ মার্চ শনিবার সকালে রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী ওই কথা জানান।

Shamol Bangla Ads

জানা যায়,করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ কিছুটা কমে আসায় ২২ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে, প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয় গত ২ মার্চ। এছাড়া আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।

এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও এতদিন বিভিন্ন শর্তারোপ করা ছিল। এবার স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া অন্য শর্তগুলো তুলে দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!