ads

বুধবার , ৯ মার্চ ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কিয়েভসহ ইউক্রেনের ৫ শহরে আরেক দফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০২২ ২:৩২ অপরাহ্ণ

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ আরও ৪টি শহরের বেসামরিক নাগরিকদের সরে যেতে দিতে আরেক দফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে স্থানীয় সময় বুধবার সকাল ১০টা থেকে কিয়েভ, চেরনিহিভ, সামি, খারকিভ এবং মারিয়োপোল শহরে মানবিক করিডর দেওয়া হবে।

Shamol Bangla Ads

রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের প্রধান মিখাইল মিজিনেস্তভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়া নিশ্চিত করতে মানবিক করিডর দেওয়া হবে।

তবে মানবিক করিডরের আওতায় থাকা শহরগুলোর বাসিন্দাদের রাশিয়া কিংবা বেলারুশের মধ্য দিয়ে যেতে হবে কিনা তা স্পষ্ট নয়। তবে আগে এই ধরনের শর্ত প্রত্যাখ্যান করে ইউক্রেনের সরকার।

Shamol Bangla Ads

রুশ আগ্রাসন শুরুর পর মানবিক করিডর চালুর পর মঙ্গলবার প্রথমবারের মতো সামি শহর থেকে বেসামরিকদের সফলভাবে সরিয়ে নেওয়ার কথা জানায় ইউক্রেন। তবে মারিয়োপোল শহরের মানবিক করিডরে রুশ বাহিনী হামলা করেছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। সূত্র: রয়টার্স।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads