বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ঝিনাইগাতী উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ শনিবার বিকালে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শাহ আলম, জেলা কৃষকলীগের সহসভাপতি নমশের আলম প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদের অযুহাতে বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং বিদেশি প্রভুদের কাছে দেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলে এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।

এর আগে উপজেলা যুবলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিল সমাপ্ত হয়।বিক্ষোভ মিছিলে উপজেলা যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ ও শ্রমিক লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড় যুবলীগের নেতা- কর্মীরা অংশগ্রহণ করেন




