ads

শনিবার , ৫ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগাররা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৫, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও এগিয়ে থাকা টাইগাররা রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। এবার বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ শনিবার (৫ মার্চ) মাঠে নামবে দুই দল। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। শেষ ম্যাচেও জয় তুলে সিরিজ নিজেদের করার লক্ষ্যে আশাবাদী সাকিব-নাছুমরা।

Shamol Bangla Ads

এই ম্যাচ জিতলে সিরিজ জয়ের পাশাপাশি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে আসবে টাইগাররা। অন্যদিকে আফগানিস্তান নেমে যাবে দশম স্থানে। বর্তমানে আফগানিস্তান অষ্টম ও বাংলাদেশ নবম স্থানে রয়েছে।

এই ম্যাচে বাংলাদেশে একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফিট হয়ে ওঠায় একাদশে ফিরতে পারেন মুশফিকুর রহিম, যিনি সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বিশ্বকাপে। মুশফিক একাদশে ফিরলে জায়গা হারাতে পারেন নাঈম শেখ। তবে আফগানিস্তান অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে।

Shamol Bangla Ads

অস্ট্রেলিয়ার কিংবদন্তি দুই ক্রিকেটার রড মার্শ ও শেন ওয়ার্নের মৃত্যুতে শোক প্রকাশ করে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে দুই দল। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান :
মোহাম্মদ নবী (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!