ads

শনিবার , ৫ মার্চ ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ঝিনাইগাতীর সাংবাদিক টিটু ও মনির

স্টাফ রিপোর্টার
মার্চ ৫, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ

সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছেন শেরপুরের ঝিনাইগাতীর ২ সাংবাদিক।

Shamol Bangla Ads

এরা হচ্ছেন দৈনিক প্রতিদিনের সংবাদের শেরপুর জেলা প্রতিনিধি, অনলাইন গণমাধ্যম শেরপুরটাইমসের স্টাফ রিপোর্টার ও ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির এবং দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি গোলাম রব্বানী টিটু।

৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় ঢাকার বিজয়নগরে হোটেল ৭১ এর বলরুমে শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ নামে একটি সংগঠন তাদের ওই পদক ও সম্মাননা দেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একই অনুষ্ঠানে মোট ৪০ গুণীজনকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান হাওলাদার, আয়োজক সংগঠনের মহাসচিব মো. আরকে রিপন প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!