ads

শনিবার , ৫ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু বিজিবি বাহিনীকে সৃ‌ষ্টি করেছিলেন : বিজিবির মহাপরিচালক

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৫, ২০২২ ১২:৪৯ অপরাহ্ণ

বিজিবি’র নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু বিজিবি বাহিনীকে সৃ‌ষ্টি করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাহিনীকে ত্রিমাতৃক এবং নব জীবন দান করেছেন। ৫ মার্চ শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে এই বা‌হিনীর ২ জন বীর শ্রেষ্ঠসহ ৮১৭ জন সদস্য শ‌হীদ হয়েছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ‌নেতৃত্বে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ দেশ ও জা‌তির কল্যাণে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে মেজর জেনারেল সাকিল আহমেদ টুঙ্গিপাড়ায় পৌঁছে সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এসময় বিজিবির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এমে হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মেজর জেনারেল সাকিল আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!