ads

বুধবার , ২ মার্চ ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক অস্ত্রের: রুশ পররাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০২২ ৬:০০ অপরাহ্ণ

যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তাহলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে, পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং এটা হবে ধ্বংসাত্মক। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আরআইএ-এর বরাত দিয়ে এনডিটিভি এমনটি জানিয়েছে।

Shamol Bangla Ads

লাভরভ বলেন, কিয়েভ যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে প্রকৃত বিপদের মুখোমুখি হবে। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসন দখলের দাবি করেছে রাশিয়া। শহরটি মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী শহর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা খেরসন শহর দখলে নিয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খেরসনের মেয়রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শহরের রাস্তায় রুশ সেনাদের দেখা গেছে। খেরসনের ট্রেনস্টেশন এবং বন্দর দখল করা হয়েছে। মস্কো বলছে, খেরসন পুরো নিয়ন্ত্রণে রয়েছে।

Shamol Bangla Ads

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এটিই সবচেয়ে বড় শহর দখলের ঘটনা। খেরসনের প্রশাসন ফেসবুকে লিখেছে, রুশ সেনারা শহরটিকে ঘিরে ফেলেছে। তবে এখনো দখল করতে পারেনি।

এদিকে খেরসনের মেয়র ইগর কোলিখায়ে ফেসবুকে লিখেছেন, রুশ সেনাবাহিনী শহরের প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছে। পরিস্থিতি এখনই খারাপ হবে কি না, বলা কঠিন। খেরসন ইউক্রেনের ছিল এবং থাকবে।

অন্যদিকে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রায় ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!