ads

মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ২ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের পৃথক সংবর্ধনা অনুষ্ঠান-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী সদর ও মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্ব-স্ব পরিষদ প্রাঙ্গনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন।

Shamol Bangla Ads

সদর ইউপির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ও জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রুপালী।

এতে সভাপতিত্ব করেন সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. জাবেদ আলী।

Shamol Bangla Ads

অপরদিকে একইভাবে মালিঝিকান্দা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোজাম্মেল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক তুষার আল নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলি বেগম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও বিটিভি প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্যসহ নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!