ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন রেকর্ড গড়ল ‘ধুম থ্রি’

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৪, ২০১৩ ৩:৩০ অপরাহ্ণ

dhoomশ্যামলবাংলা বিনোদন : চলতি বছরের অন্যতম বলিউডি আকর্ষণ ‘ধুম থ্রি’ মুক্তির পরপরই গড়ল নতুন রেকর্ড। আমির খান, ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া অভিনীত ‘ধুম’ ফ্রাঞ্চাইজির তৃতীয় ওই সিনেমা মুক্তির প্রথম দিনেই ভারতে আয় করেছে ৩৬ কোটি রুপিরও বেশি। যা ছাড়িয়ে গেছে বছরের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ আর ‘কৃষ থ্রি’র রেকর্ডকে। প্রথম দিনে ‘ধুম থ্রি’ আয় করেছে ৩৬ কোটি ২২ লাখ রুপি; যা এখন ভারতের সর্বাধিক আয় করা সিনেমা।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতজুড়ে হিন্দি, তামিল এবং তেলেগু- তিন ভাষায় ২০ ডিসেম্বর মুক্তি দেওয়া হয় ‘ধুম থ্রি’। ইয়াশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমার হিন্দি সংস্করণ ওই দিন আয় করে ৩৩ কোটি ৪২ লাখ রুপি। অন্যদিকে তামিল এবং তেলেগু মিলিয়ে সিনেমাটির উদ্বোধনী আয় ২ কোটি ৮০ লাখ রুপি।
এর আগে চলতি বছরের ঈদ-উল-ফিতরে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৩৩ কোটি ১২ লাখ রুপি। তখন পর্যন্ত এটিই ছিল ছুটির দিনে মুক্তি পাওয়া সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড। এরপর ১ নভেম্বর মুক্তি পায় হৃত্বিক রোশান অভিনীত সুপারহিরো সিনেমা ‘কৃষ থ্রি’। প্রথমদিনে ২৫ কোটি রুপি আয় করায় কর্মদিবসে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে প্রথম দিনে আয়ের নতুন রেকর্ড গড়ে ‘কৃষ থ্রি’। তবে এবার ৩৬ কোটিরও বেশি আয় করে ওই ২  সিনেমাকে পেছনে ফেলে দিল ‘ধুম থ্রি’।
ব্যবসার দিক থেকে সত্যিকার অর্থেই ২০১৩ সালটি ছিল বলিউডের জন্য সৌভাগ্যের। আমির খান অভিনীত ২০০৯ সালের সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর ৩৯২ কোটি রুপি আয়ের রেকর্ডকে এবারই প্রথম ভাঙতে সক্ষম হয় ‘চেন্নাই এক্সপ্রেস’। সবমিলিয়ে ৩৯৫ কোটির ব্যবসা করা ওই সিনেমাকে পরবর্তীতে পেছনে ফেলে দেয় নভেম্বরে মুক্তি পাওয়া ‘কৃষ থ্রি’।

Need Ads
error: কপি হবে না!