ads

মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানালেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল

জুবাইদুল ইসলাম
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ

চলমান আঞ্চলিক আন্তর্জাতিক পরিস্থিতির ঘনঘটায় জাতিকে জাকের পার্টির পতাকাতলে জাতীয় ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তিনি ২২ ফেব্রুয়ারি সোমবার রাতে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জাকের মঞ্জিলে চারদিনব্যাপী বিশ্ব ইসলামী সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহবান জানান।

Shamol Bangla Ads

তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ঘনঘটা, পশ্চিমা শক্তি বনাম রাশিয়া, এশিয়ার চীনসহ নানা মেরুকরণের বাস্তবতায় উপমহাদেশে তার প্রভাব পড়ার আশঙ্কা ব্যক্ত করে বলেন, এখন বিলাসিতার সময় নয়। ক্ষমতায় গিয়ে হালুয়া রুটি খাওয়ার সময় নয়। এখন সময় জাতীয় ঐক্য গড়ে তোলার। আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতেই হবে।

তিনি বলেন, কে ক্ষমতায় থাকলো আর কে ক্ষমতায় থাকলো না তা এখন বিশ্ব পরিস্থিতির আলোকে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আমাদের অস্তিত্ব এবং আমাদের ভবিষ্যৎ। সে আলোকে সৃষ্ট সম্ভাব্য চ্যালেঞ্জ উৎরানোতে জাকের পার্টির নেতৃত্বেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলে দৃঢ় অভিমত ব্যক্ত করেন জাকের পার্টি চেয়ারম্যান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল।

Shamol Bangla Ads

গত ১৯ ফেব্রুয়ারি শনিবার থেকে বিশ্ব ওলি হযরত মাওলানা শাহছুফি খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদীর চারদিনব্যাপি এই ইসলামী সম্মেলন শুরু হয়। সম্মেলনকে ঘিরে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়াস্থ জাকের মঞ্জিল দরবার শরীফ রঙিন ঝলমলে আলোয় সাজানো হয়। সম্মেলনে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তের ঢল নামে। সম্মেলনে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!