ads

মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় দেশে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৯৫

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৮:৫৮ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন।

Shamol Bangla Ads

২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে গতকাল সোমবার করোনায় ৯ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৯৫১ জনের। শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৩৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন। দেশের ৮৭৪টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৩ হাজার ৪২২টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৫৪৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩২ লাখ ৬০ হাজার ৫১১টি।

Shamol Bangla Ads

এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছয় দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৪৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মৃত ১৬ জনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী দুইজন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে একজন, রংপুর বিভাগে একজন।

Need Ads
error: কপি হবে না!