ইয়ানুর রহমান (যশোর) : পোর্ট থানা বেনাপোলের গাতিপাড়া গ্রামে রবিবার রাত ১২ টার সময় স্কুলের ছাদ থেকে পড়ে রেজাউল করিম রনি (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গ্রামবাসি সূত্রে জানা যায়, রোববার রাত ১২ টার দিকে গাতিপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় অসাবধান বশত ছাদ থেকে নিচে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে মারাত্মক আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সারাদিন চিকিৎসা চললেও তার জ্ঞান ফেরেনি। পরিশেষে বিকালে ডাক্তার ওটিতে এসে পালস্ পরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। সে পোর্ট থানা বেনাপোলের গাতিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।




