ads

সোমবার , ২১ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলল অস্ট্রেলিয়া

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১:৪০ অপরাহ্ণ

করোনাভাইরাস মহামারি শুরুর পর প্রায় দুই বছর ধরে সীমান্ত বন্ধ রেখেছিল অস্ট্রেলিয়া। এবার বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে দেশটি। করোনা টিকা নেওয়া বিদেশি পর্যটকরা শুধু সে দেশে যেতে পারছেন। করোনার কারণে ২০২০ সালের মার্চে সীমান্ত বন্ধ করার পর দেশটি বিশ্বের সবচেয়ে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পারিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন পুনর্মিলন এবং পর্যটনকে উৎসাহিত করতেই স্থানীয় সময় সোমবার সীমান্ত খুলে দেওয়া হয়।

Shamol Bangla Ads

অস্ট্রেলিয়ানদের পাশাপাশি কিছু মানুষকে গত বছরের শেষের দিক থেকে দেশটিতে ফিরে যাওয়র অনুমতি দেওয়া হয়েছিল। তবে বেশিরভাগ বিদেশিকে অপেক্ষায় থাকতে হয়েছে।

শত শত বিদেশি ফ্লাইটে আসতে শুরু করলে আজ সিডনি বিমানবন্দরে অশ্রুসিক্ত পুনর্মিলন হয়। কারলোট নামে এক কিশোরী তাঁর দাদাকে আবেগে শক্ত করে জড়িয়ে ধরেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, আমি তাঁকে অনেক বেশি মিস করেছি এবং এতদিন ধরে এই ফ্লাইটের অপেক্ষায় ছিলাম।
করোনার দুটি টিকা নেওয়া পর্যটকদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে দুই টিকা না দেওয়া যাত্রীদের অবশ্যই নিজ খরচে ১৪ দিন পর্যন্ত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

Shamol Bangla Ads

আজ ৫০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করার কথা রয়েছে। পর্যটকরা সব রাজ্যে প্রবেশ করতে পারলেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় যেতে পারবেন না। ৩ মার্চ পর্যন্ত এটি বন্ধই থাকছে।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আজ খুবই উত্তেজনাপূর্ণ একটি দিন। এ দিনের জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। মহামারির শুরুতে যখন আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিয়েছিলাম, সেদিন থেকেই এই দিনের অপেক্ষায় ছিলাম।
সূত্র: বিবিসি।

Need Ads
error: কপি হবে না!