ads

রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘দয়া করে আমার ভালোবাসার সংসারটা ভাঙবেন না’

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ

গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায় ভাইরাল নজিরবিহীন অন্ধ ভালোবাসার সংসারটি এখন হুমকীর মূখে, তাই ভালোবাসার সংসারটি টেকানোর অনুরোধ করেছেন সোহেলের প্রতিবন্ধী স্ত্রী রওশনের। ‘গণমাধ্যমের কাছে অনুরোধ, ‘দয়া করে আমার সুন্দর সংসারটা আপনারা ভাঙবেন না’।১০ টাকার একটি নোটে পাওয়া নম্বর থেকেই শুরু হয় তাদের প্রেম। ২০০৭ সালে পরিবারের অমতে বিয়ে করেন রওশন ও সোহেল। এরপর একে একে কেটে গেছে ১৫টি বছর। তাদের ভালোবাসার ছোট্ট ঘর আলো করে এসেছে একটি ফুটফুটে কন্যা সন্তানও।

Shamol Bangla Ads

তাদের অদম্য এই ভালোবাসার গল্প গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রকাশ করে গণমাধ্যম। এরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পেয়ে সোহেল-রওশনের ভালোবাসার গল্প শুনতে ও তাদের জীবনযাপনের সমস্যা দেখে আসতে সরেজমিন তাদের বাড়ি ত্রিশালের গুজিয়াম গ্রামে যান ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান। তিনি তাদের থাকার ঘর, জীবিকা নির্বাহের জন্য দোকান ও অন্যান্য সুযোগ সুবিধা করে দেয়ার আশ্বাস দেন। তবে এরই মধ্যে বেরিয়ে এসেছে ১৬ বছর আগে করা সোহেলের বিয়ের কথা।

জানা গেছে, আগেও বিয়ে করেছেন সোহেলের। সে সংসারে আছে স্ত্রী শুরাতন বেগম ও চার ছেলে-মেয়ে। ১৯৯২ সালে বিয়ে হয় তাদের। ২০০৫ সালে দাম্পত্য কলহের জেরে এবং ঋণের দায়ে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যান সোহেল। আর ফেরেননি, হয়নি বিচ্ছেদও। স্ত্রী এতোদিন জানতেন তার স্বামী হারিয়ে গেছেন। তাই খোঁজ নেয়া বা থানায় জিডি করার প্রয়োজনও মনে করেনি তিনি।
এতদিন পর ভালোবাসার রওশন ও সোহেলের গল্প গণমাধ্যমে প্রচার হতে থাকে তখন স্বামীকে চিনতে পারেন শুরাতন। তবে এখন আর স্বামীকে ফেরত চান না বলে জানিয়েছেন তিনি। সোহেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স করা দূরের কথা, মূলত তিনি অষ্টম শ্রেণি পাশ বলেও জানান শুরাতন। সোহেলের আসল নাম বকুল বলেও দাবি তার।

Shamol Bangla Ads

হঠাৎই চেনাজানার জগতে ভীষণ বদলে গেছে রওশনের। প্রতিবন্ধী রওশন বলেন, সোহেলের আগের বিয়ে নিয়ে আমি কিছুই জানতাম না। তা নিয়ে আমার কোনো মাথাব্যথাও নেই। তবে আমার সংসার এখন ভাঙার পথে।
রওশন আরও বলেন, তিনি আমাকে ভালোবাসেন, এটি মিথ্যা নয়। ১৫টি বছর ধরে আমার মতো অসুস্থ একজনের সাথে সংসার করছেন তিনি। আমি আমার ভালোবাসা দিয়ে তাকে জয় করেছি। তিনি হাত জোড় করে বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার সংসারটি কেউ ভাঙবেন না। আমি একজন প্রতিবন্ধী, আপনাদের মতো আমি সুস্থ নই। আমার স্বামী প্রতারক কিনা তা নিয়ে আমার মাথাব্যাথা নেই।

সোহেলের আগের স্ত্রীর সঙ্গে তিনি একসাথে থাকতে রাজি জানিয়ে রওশন বলেন, তিনি যদি চান আমরা একসাথে সবাই মিলে থাকতে পারি। কিন্তু এই ১৫-১৬ বছর ধরে তার কোনো খোঁজ নেননি তারা, জিডিও করেননি। এখন প্রধানমন্ত্রী আমাদের একটি থাকার ঘর দিচ্ছেন বলেই এসব কথা বলে বেড়াচ্ছেন? সংবাদমাধ্যম কর্মীদের কাছেও বিষয়টি নিয়ে আর কিছু না প্রকাশ করার অনুরোধ করেন তিনি।
অন্যরকম ভালোবাসার গল্পের উদাহরণ হিসেবে আলোচনায় উঠে এসেছিলেন তারা। প্রতিবন্ধী স্ত্রী রওশন আক্তারকে পিঠে করে ১৫ বছর ধরে সোহেল মিয়ার সংসার চালিয়ে যাওয়ার গল্প স্পর্শ করেছিল সারা দেশের মানুষকে। এ নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশের পর তাদের সাথে যোগাযোগ করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও, একটি বাড়ি তৈরি করে দেয়ারও প্রতিশ্রুতি দেয়া হয়।

সোহেলের আগের বিয়ের কথা সামনে আসে। শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নানা বিষয়েই উঠে আসে। আর তাতেই পাল্টে গেছে পরিস্থিতি।
গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায় ভাইরাল সোহেল-রওশনের নজিরবিহীন অন্ধ ভালোবাসার গল্পটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় তা নজর কেড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদের অবস্থার বিষয়ে খোঁজখবর নিতে দেওয়া হয়েছে নির্দেশনা। সেই পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের গুজিয়াম টানপাড়া গ্রামে তাদের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান।

পরিবারটির চাহিদার কথা উল্লেখ করে ইউএনও মো. আক্তারুজ্জামান বলেন, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবারটি। তাদের এখন প্রয়োজন গোসলখানা-টয়লেট একসঙ্গে রেখে একটি ঘর তৈরি করে দেওয়া, পুঁজিসহ স্থায়ী দোকানের ব্যবস্থা করা, চলাচলের জন্য হুইলচেয়ার। তাদের মেয়ে স্মরণী এখন পঞ্চম শ্রেণিতে পড়ে। মেয়েকে পড়াশোনা করিয়ে উচ্চ শিক্ষিত করার মাধ্যমে রওশন তার স্বপ্ন পূরণ করতে চান। দারিদ্রের কারণে যেন তার পড়াশোনা বন্ধ না হয়ে যায়, এটিও সোহেল মিয়া ও রওশন আক্তারের চাওয়া।
এসব বিষয় সরেজমিনে এসে আমরা দেখলাম ও জানতে পেলাম এবং একটি প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাব। আমরা প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খোঁজখবর নেওয়ায় মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোহেল-রওশন দম্পতি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!