ads

রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাইগারদের সামনে এবার আফগান চ্যালেঞ্জ

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১:১০ অপরাহ্ণ

মাত্র একদিন আগেই পর্দা নেমেছে বিপিএলের। এবার বাংলাদেশ জাতীয় দলের জন্য অপেক্ষা করছে আফগানিস্তান সিরিজ। এ সপ্তাহেই শুরু হয়ে যাচ্ছে দুই দলের ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি।

Shamol Bangla Ads

জানা যায়, ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এরপর ঢাকায় ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ।

আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডের দল ঘোষণা হয়েছে আগেই। রবিবার স্কোয়াডের সদস্যরা চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।

Shamol Bangla Ads

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এরই মধ্যে ছুটি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় পৌঁছেছেন। ওয়ানডে দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের করোনা পরীক্ষা করানো হয়েছে শনিবার। যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তারা ঢুকে যাবে জৈব-সুরক্ষা বলয়ে। এই সিরিজ থেকে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব শুরুর কথা জেমি সিডন্সের। তবে ক’দিন আগে এই অস্ট্রেলিয়ান করোনা পজিটিভ হন। তিনিও এদিন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। নেগেটিভ ফল পেলে তিনিও দলের সঙ্গে যোগ দেবেন। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথও ঢাকায় ফিরেছেন এরই মধ্যে।

এদিকে, আফগানিস্তান দল একটু আগেভাগেই বাংলাদেশে এসেছে। সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করে যাচ্ছিল তারা। কয়েক জন ক্রিকেটার অবশ্য বিপিএলের জন্য আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছিলেন। পিএসএল খেলতে পাকিস্তানে থাকা রশিদ খান, মোহাম্মদ নবি ও রহমানউল্লাহ গুরবাজ সোমবার চট্টগ্রামে পৌঁছাবেন বলে খবর রয়েছে। আর সিলেটে ক্যাম্প শেষ করে শনিবার চট্টগ্রামে পৌঁছেছে আফগানিস্তান দলের বাকি সদস্যরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!