ads

রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে মুক্তি পাবে অ্যাকশন থ্রিলার মুভি ‘শান’

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১:০৭ অপরাহ্ণ

ঈদুল ফিতরে মুক্তি পাবে বহুল প্রতিক্ষিত পুলিশি অ্যাকশন থ্রিলার মুভি ‘শান’। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। ছবিটি এ বছরের ৭ জানুয়ারি মুক্তির কথা ছিল। মুক্তির জন্য সব প্রস্তুতিও নেওয়া ছিল। কিন্তু করোনার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য মুক্তি স্থগিত করা হয়। শুক্রবার নতুন করে মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হলো।

Shamol Bangla Ads

জানা যায়, ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ -এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পুলিশি অ্যাকশ থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শক আগ্রহ ছিল ছবিটির বেলায়। তবে সে বারবার ছবিটির মুক্তি পেছানোয় কমতেছিল সে আগ্রহ। অবশেষে মুক্তির তারিখ জানিয়ে ফের দর্শকদের প্রস্তুত হতে বললেন ‘শান’ টিম।

‘শান’ নির্মাণ করতে যাচ্ছেন নবীন নির্মাতা এম রাহিম। এটি তার প্রথম কাজ। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে কাজের অভিজ্ঞতা।

Shamol Bangla Ads

রাহিম বলেন, “বিগ বাজেটের ছবি ‘শান’। এটা আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতোই একটি ছবি। আমরা কয়েকবার মুক্তির উদ্যোগ নিয়েও মুক্তি দিতে পারিনি। সেটা করোনার কারণে। এবার সব ঠিক থাকলে ঈদে শান মুক্তি পাবে।”

ছবিটির গল্প লিখেছেন ছবির প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ছবিটিতে সিয়ামের নায়িকা পূজা চেরি। এ ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণার পর খুশি নায়ক সিয়াম। তিনি বলেন, ‘শান ছবিটি বড় একটি প্রজেক্ট। অনেক অনেক এফোর্ট দিয়ে পুরো টিম ছবিটিতে কাজ করেছি। দর্শকদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহ। তাই ছবিটি নিয়ে সবসময় তারা খোঁজখবর রেখেছেন। জানুয়ারিতে মুক্তি স্থগিত হওয়ায় আমিও বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম কবে ‘শান’ মুক্তি পাবে। আশা করি ঈদে ছবিটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বড়িয়ে দেবে।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!