ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউপি নির্বাচন: শেষ ধাপের ভোটগ্রহণ চলছে

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১:১০ অপরাহ্ণ

অষ্টম ও শেষ ধাপে ৮ ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে ভোটগ্রহণ। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Shamol Bangla Ads

ইউনিয়ন পরিষদগুলো হলো- ঢাকার কেরানীগঞ্জের তারানগর, গাজীপুর কালিয়াকৈরের শ্রীফলতলী, ভোলার লালমোহনের বদরপুর, ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর এবং নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার ৪টি ইউনিয়ন।

ইসি সূত্র জানিয়েছে, ‘সবগুলো ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। চলমান ইউপি নির্বাচনে এরইমধ্যে সাত ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ৭ই ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৫ ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়।’

Shamol Bangla Ads

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, ‘ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য নির্বাচনী এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত।’ ৭ ধাপের ইউপি ভোট সম্পন্ন করেছে ইসি। বৃহস্পতিবার অষ্টম ধাপে ৭টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এদিকে, ইউপি নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার মধ্য রাত থেকে বন্ধ রয়েছে সব ধরনের প্রচার প্রচারণা। নির্বাচন ঘিরে এলাকায় উৎসবের সঙ্গে শঙ্কাও বিরাজ করছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!