ads

বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ১ হাজার ৮৬৭ টাকা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২২ ৮:১০ অপরাহ্ণ

স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৬৭ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ হবে ৭৫ হাজার টাকা। বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৃহস্পতিবার থেকে নতুন এ দর কার্যকর হবে।

Shamol Bangla Ads

এর আগে সর্বশেষ গত বছরের ১৫ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। সে হিসেবে দুই মাসের কম সময়ের মধ্যে বাড়ানো হলো স্বর্ণের দাম।

বর্তমান দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৩ হাজার ১৩৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৩ টাকায় বিক্রি হচ্ছে।

Shamol Bangla Ads

নতুন দর অনুযায়ী, বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৫ হাজার টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৬১ হাজার ৮১৯ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ২০৫ টাকায় বিক্রি হবে।

তবে স্বর্ণের দাম বাড়লেও সব ধরনের রূপার দাম অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ২২ ক্যারেটের রূপা প্রতি ভরি ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রূপা প্রতি ভরি ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ২২৫ টাকায় ও সনাতন পদ্ধতির রূপা প্রতি ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!