ads

বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৯, ২০২২ ১:২৪ অপরাহ্ণ

শেরপুরে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মো. তসলিম উদ্দিন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের জঙ্গলদী বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

তসলিম সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গাজীরখামার চকপাড়া গ্রামের মৃত রেফাজ উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানাসহ র‌্যাব সদস্যরা শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের জঙ্গলদী বাজার এলাকায় অভিযান চালায়। ওইসময় মাদক ব্যবসায়ী মো. তসলিম উদ্দিনকে আটক করে র‌্যাব। পরে তার কাছে থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে র‌্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, তসলিম উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। ওই ঘটনায় তসলিম উদ্দিনের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে সদর থানায় মাদক আইনের মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!