ads

বুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্লে-অফে বরিশাল, ছিটকে পড়ল সিলেট

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২২ ১২:৫১ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো ফরচুন বরিশাল। তবে বরিশালের কাছে ১২ রানে হেরে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল সিলেট সানরাইজার্স। ৯ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্টে নিয়ে এক নম্বর জায়গাটা ধরে রাখলো সাকিব-গেইলরা। সিলেট ৮ ম্যাচে পেয়েছে মাত্র ১টি জয়। ৩ পয়েন্ট নিয়ে দলটা টেবিলের নিচেই পড়ে থাকল।

Shamol Bangla Ads

ঘরের মাঠে বরিশালের দেয়া ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ জবাব দিচ্ছিলেন সিলেটের ওপেনার কলিন ইনগ্রাম। আরেক ওপেনার এনামুল হক মাত্র ৭ রান করে বিদায় নেয়ার পর মোহাম্মদ মিঠুনকে নিয়ে ৭৪ (৩৮) রানের জুটি বাঁধেন ইনগ্রাম।
মিঠুন ১৯ (১৪) রান করে ফিরলেও ইনগ্রাম রান তোলেন দ্রুত। অধিনায়ক রবি বোপারা ৯ রান করে ফেরার পর ১৬টি চার ও ১টি ছয়ে ৯০ (৪৯) রান করা ইনগ্রামকে ফিরিয়ে বরিশালকে স্বস্তি দেন নাজমুল হোসেন।

এরপর মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু স্রেফ হারের ব্যবধানড়টাই কমান। সিলেটের ইনিংস থামে ৬ উইকেটে ১৮৭ রানে। মোসাদ্দেক করেন ৩৪ (২১) ও বাবু করেন ১২ (১২) রান। বরিশালের পক্ষে ২টি করে উইকেট নেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন ও ডোয়াইন ব্রাভো। এর আগে সন্ধ্যায় টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে তোলে ১৯৯ রান। শুরুতে মুনিম শাহারিয়ারের ২৮ বলে ৫১ রানের ইনিংস। এরপর সাকিবের ৩৮ (১৯), ক্রিস গেইলের ৫১ (৪৫) আর শেষ দিকে ব্রাভোর ১৩ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস। সিলেটের পক্ষে ১টি উইকেট করে নেন সোহাগ গাজী, একেএস স্বাধীন, আলাউদ্দিন বাবু ও নাজমুল ইসলাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!