ads

মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর শহরের আরও ৩টি ওয়ার্ডে আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৮, ২০২২ ১:২৯ অপরাহ্ণ

শেরপুর শহরের আরও ৩টি ওয়ার্ডে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে শহরের দিঘারপাড় মহল্লায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে মো. হযরত আলী দ্বিতীয় দফায় সভাপতি ও মো. মুক্কাছ আলী মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

সম্মেলনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রধান অতিথি এবং শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলনের উদ্বোধন করেন শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি। এতে প্রধান বক্তা ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে সম্মেলনে শহর ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এর আগে ৬ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় শহরের দমদমা মহল্লায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে মো. ওয়াজকুরুনী দ্বিতীয় দফায় সভাপতি ও মো. আবুল হাশেম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনের উদ্বোধন করেন শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি। এতে শেরপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রধান অতিথি এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এর আগে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় দফায় অধ্যক্ষ গোলাম হাসান সুজন সভাপতি ও সাবেক প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, এর আগে শহরের আরও ৪টি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ১ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনও সহসাই শেষ হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Need Ads
error: কপি হবে না!