ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তির আগেই ২৫০ কোটি রুপি ঘরে তুলল প্রভাস-পূজার ‘রাধে শ্যাম’

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ

মুক্তির আগের ২৫০ কোটি রুপি ঘরে তুলে নিয়েছে প্রভাস-পূজা অভিনীত প্রেমকাহিনি ‘রাধে শ্যাম’। শুধু টেলিভিশন ও ডিজিটাল স্বত্ব বিক্রি করেই এই মোটা অঙ্ক আয় করেছেন প্রযোজক। কিছু দিন আগে গুঞ্জন ওঠে, একটি ওটিটি প্লাটফর্ম ‘রাধে শ্যাম’ ছবির জন্য ৪০০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এ ব্যাপারে কোনো পক্ষ থেকে নিশ্চিত হওয়া হয়নি।

Shamol Bangla Ads

গত নভেম্বরে ছবিটির ট্রেলার মুক্তির পর থেকে প্রভাস-পূজার এই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় ছবির মুক্তি। পরে গত ১৪ জানুয়ারি ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ হয়। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ‘রাধে শ্যাম’ ছবি মুক্তির দিনক্ষণ ফের পেছায়।
‘রাধে শ্যাম’ ভারতে নির্মিত বিপুল বাজেটের ছবিগুলো একটি, যার ফলে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার।

তবে এখন ভারতে করোনা সংক্রমণ কিছুটা স্তিমিত হওয়ায় ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন ছবি-নির্মাতারা। গত বুধবার জানানো হয়েছে, আগামী ১১ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।

Shamol Bangla Ads

‘বাহুবলী’ ছবির পর ভারতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে প্রভাস একজন। শোনা যায়, ‘রাধে শ্যাম’ ছবিতে অভিনয়ের জন্য প্রযোজকদের কাছ থেকে ১০০ কোটি রুপি চেয়েছিলেন প্রভাস। শুধু তাই নয়, পর্দায় মুক্তির মুনাফা থেকেও কিছু অংশ চেয়েছেন এই অভিনেতা। তবে এ বিষয়ে মুখ খোলেননি অভিনেতা ও নির্মাতাদের কেউ। সূত্র: নিউজ এইটিন

Need Ads
error: কপি হবে না!