ads

রবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনায় লরি উল্টে চালক নিহত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২২ ২:০৬ অপরাহ্ণ

জেলার দুর্গাপুর কলমাকান্দা সড়কের জিগাতলা এলাকায় লরি উল্টে এক চালক নিহত হয়েছে। ৬ ফেব্রুয়ারি রবিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম রাসেল মিয়া (১৯)। তিনি জামালপুর জেলার সদর উপজেলার কাস্ট সিংগা গ্রামের পাজু মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

জানা গেছে, জামালপুর এলাকার তিনটি লরি বেরিবাঁধের কাজ করার জন্য সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার দিকে যাচ্ছিল। দুর্গাপুর-কলমাকান্দা সড়ক দিয়ে যাবার সময় জিগাতলা এলাকায় রাসেল মিয়ার লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এ সময় রাসেল মিয়া লরির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, নিহত রাসেলের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!