ads

বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী ক্রিকেট দলে করোনার হানা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৩:১০ অপরাহ্ণ

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নারী ক্রিকেট দলে করোনার হানা। তিনজনের দেহে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। তাদের মধ্যে একজন খেলোয়াড়, একজন ট্রেনার, আরেকজন কোচিংস্টাফের সদস্য। এই তিনজনকে ছাড়াই আজ বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বাকি সদস্যরা। যারা করোনা পজিটিভ হয়েছেন, তাদের ৮ দিন আইসোলেশনে থাকতে হবে।

Shamol Bangla Ads

বিসিবি পরিচালক উইমেন্স উইং চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমে বলেন, ‘বাস্তবতা এখন এমন যে, করোনা হতেই পারে। এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আমাদের দলের একজন খেলোয়াড়সহ তিনজন আক্রান্ত হয়েছে। তারা ৮ দিন পর টেস্টে নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবে।’

বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে বেশ আগে নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ। মূল আসর শুরুর আগে টাইগ্রেসরা সুযোগ পাবে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলার। তার আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেরও ব্যবস্থা করেছে বিসিবি।

Shamol Bangla Ads

নিউজিল্যান্ডে পৌঁছে বাংলাদেশ দলের বাকি সদস্যদের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে। বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে অনেক সময় হাতে নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। মূল টুর্নামেন্টের আগে বাংলাদেশ দল আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। তার আগে নিউজিল্যান্ডের স্থানীয় দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে বিসিবি। এর বাইরে আরও একটি ম্যাচ আয়োজনের চেষ্টার কথা জানিয়েছেন বিসিবি নারী বিভাগের প্রধান শফিউল আলম।

আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৭ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন নিগার সুলতানারা।

এরপর ১৪ মার্চ হ্যামিল্টনে পাকিস্তান, ১৮ মার্চ তাওরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ হ্যামিল্টনে ভারত, ২৫ মার্চ ওয়েলিংটনে অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা। ৩ এপ্রিল ক্রাইস্টর্চাচে বিশ্বকাপের ফাইনাল।

Need Ads
error: কপি হবে না!