ads

মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরসহ ২৪ জেলার এসপিকে বদলি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৭, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

শেরপুরসহ দেশের ২৪টি জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে সই করেন। পুলিশ কর্মকর্তাদের মধ্যে শেরপুরের এসপি আকরামুল হোসেন ও রংপুরের এসপি মো. শাহজাহানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি/সংযুক্ত করা হয়েছে।

Shamol Bangla Ads

নড়াইলের এসপি মেহেদী হাসানকে রেলওয়ে পুলিশের এসপি, কুড়িগ্রামের এসপি আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের এসপি, মেহেরপুরের এসপি এস এম নাজমুল হককে নৌ পুলিশ ও নওগাঁর এসপি মুহাম্মদ রাশিদুল হককে সিআইডির এসপি হিসেবে বদলি করা হয়।

জয়পুরহাটের এসপি মোহাম্মদ নূরে আলম, গাজীপুরের এসপি কাজী শফিকুল আলম এবং ঝিনাইদহের এসপি আজিম-উল-আহসানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি/সংযুক্ত করা হয়।

Shamol Bangla Ads

মৌলভীবাজারের এসপি মনজুর রহমানকে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার নোয়াখালীর এসপি, লালমনিরহাটের এসপি সাইফুল ইসলামকে সিআইডির এসপি ও ভোলার এসপি মো. মাহিদুজ্জামানকে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার হবিগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়।

ঝালকাঠির এসপি আফরুজুল হক টুটুল, ময়মনসিংহের এসপি মাছুম আহাম্মদ ভূঞা এবং মুন্সীগঞ্জের এসপি আসলাম খানকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি/সংযুক্ত করা হয়। ঢাকার এসপি মো. আসাদুজ্জামান ও পাবনার এসপি মো. আবদুল আহাদকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদায় সংযুক্ত করা হয়।

নারায়ণগঞ্জের এসপি গোলাম মোস্তফা রাসেল ও নরসিংদীর এসপি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। কুমিল্লার এসপি সাইদুল ইসলাম ও টাঙ্গাইলের এসপি গোলাম সবুরকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সিলেটের এসপি আবদুল মান্নানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রাজশাহীর এসপি সাইফুর রহমান ও যশোরের এসপি মাসুদ আলমকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!