ads

সোমবার , ৩১ জানুয়ারি ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশিষ্ট সংগঠক এ্যাডভোকেট তৌহিদ আর নেই

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৩১, ২০২২ ২:০৮ অপরাহ্ণ

শেরপুরে জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক এ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ (৬৫) আর নেই। তিনি ৩১ জানুয়ারি সোমবার সকালে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার স্ত্রী শেফালী বেগম জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি।

Shamol Bangla Ads

তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা গ্রহণ শেষে সম্প্রতি দেশে ফিরেন। রাজনীতি ও আইন পেশার পাশাপাশি তিনি নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। জেলা আইনজীবী সমিতির দুদফায় নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌহিদ একাধিকবার সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে তার মৃত্যুর সংবাদ শেরপুর শহরে ছড়িয়ে পড়ার সাথে সাথে দলীয় অঙ্গনসহ আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এদিন আইনজীবীরা তার সম্মানার্থে কর্মবিরতি পালন করেন।

Shamol Bangla Ads

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় শেরপুর সরকারি কলেজ মাঠে প্রথম এবং বাদ যোহর সদর উপজেলার চরশেরপুর সাতানিপাড়া গ্রামে তার নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হযরত আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads