ads

বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের পুরস্কার কুরিয়ারে এলো ফারিয়ার কাছে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন ওপার বাংলায়ও বেশ জনপ্রিয়। যৌথ প্রযোজনার কয়েকটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে এই অবস্থান তৈরি করেছেন তিনি। পশ্চিমবাংলার চলচ্চিত্রে অবদান রাখার জন্য এবার সেখানে পুরস্কৃত হয়েছেন ফারিয়া।

Shamol Bangla Ads

৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’। এটি জিতেছেন বাংলাদেশের নায়িকা। করোনার কারণে পুরস্কার নিতে ভারতে যেতে পারেননি তিনি। আয়োজকরা পুরস্কারটি অভিনেত্রীর ঢাকার বাসার ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেয়।

এ নিয়ে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া বলেন, “এর আগে ‘বাদশা দ্য ডন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে কলকাতার ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ পেয়েছিলাম। এবার ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’-এ আমার থাকার কথা ছিল। কিন্তু করোনার কারণে ঝুঁকি নিতে চাইনি। ফলে তারা আমার ঢাকার বাসার ঠিকানায় পুরস্কারটি পাঠিয়ে দিয়েছে। এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।”

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!