ঢাকাইয়া সিনেমার সমালোচিত অভিনেত্রী পরীমণি অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। জানা গেছে, আনুষ্ঠানিকভাবে ১০১ টাকা কাবিনে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা শরীফুল রাজের সঙ্গে। ২২ জানুয়ারি শনিবার রাতে হয়ে গেল জমকালো বিয়ের আয়োজন। সাদা-হলদে ফুলে সাজানো হয়েছে বর-কনের মঞ্চ। দুজনের গায়ে ছিলো খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদ।

বিয়েতে উপস্থিত থাকা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি। এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) হলুদ অনুষ্ঠান হয়েছে। সেখানে অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রেদওয়ান রনি ও অভিনেতা ডি এ তায়েব ।
জানা যায়, পরী-রাজের এই বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র। তারস গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করেছেন। বিষয়টি ঘোষণা দিয়েছেন চলতি বছরের ১০ জানুয়ারি। একই সঙ্গে আরো জানান, বাবা-মা হতে চলেছেন দু’জনে। ইতোমধ্যে অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন পরীমনি। তিনি জানিয়েছেন, মেয়ে হলে তার নাম রাখবেন রানী এবং ছেলে হলে নাম রাখবেন রাজ্য।




