ads

রবিবার , ২৩ জানুয়ারি ২০২২ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কওমি মাদ্রাসার নিবন্ধন জরুরি : শিক্ষামন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ

ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য নিবন্ধন জরুরি বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ২৩ জানুয়ারি রবিবার সংসদ অধিবেশনে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদ্রাসাকে একটি বোর্ডের অধীনে নিয়ে আসা প্রয়োজন। সেইসঙ্গে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য নিবন্ধন জরুরি।

বর্তমানে দেশে ১৯ হাজার ১৯৯টি কওমি মাদ্রাসা রয়েছে জানিয়ে তিনি বলেন, নীতিমালা প্রণোয়ন এবং ৬টি পৃথক বোর্ডকে একটি কওমি শিক্ষা বোর্ডে নিয়ে আসার বিষয়টি সরকারের বিবেচনায় আছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষা সনদের মান ঘোষণা করার পর হাইআতুল উলয়ার অধীনে ৬ বোর্ডের সম্মিলিত দাওরায়ে হাদিসের পরীক্ষার সিদ্ধান্ত হয়।

২০১৮ সালে জাতীয় সংসদের ২২ তম অধিবেশনে ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমিল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ পাস হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!