ads

বুধবার , ১৯ জানুয়ারি ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও আড়াইশ অসহায়-দরিদ্র পেলেন বসুন্ধরার কম্বল

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৯, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ

শেরপুরে আরও আড়াইশ হতদরিদ্র ও অসহায় মানুষ পেয়েছেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠি বসুন্ধরা গ্রুপের কম্বল। ১৯ জানুয়ারি বুধবার বিকেলে কালেরকন্ঠের সামাজিক সংগঠন শুভসংঘের উদ্যোগে শহরের সাতানিপাড়া এলাকায় এসএম মডেল স্কুলে আয়োজিত ওই কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ওই কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের কালেরকণ্ঠ শুভ সংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমরা তাদের এ কর্মসূচিকে স্বাগত জানাই। এক হাজার কম্বলের মধ্যে আড়াইশ কম্বল আমার পৌর এলাকায় বিতরণ করায় বসুন্ধরা গ্রুপ ও কালেকন্ঠ শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আরও বসুন্ধরা গ্রুপ তাদের এই কার্যক্রম আরও বাড়াবে এই কামনা করি।

কালেরকন্ঠ শুভসংঘের শেরপুর কমিটির সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, কালেরকণ্ঠ প্রতিনিধি হাকিম বাবুল, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুদ হাসান বাদল, নিউজ২৪ টেলিভিশনের প্রতিনিধি জুবাইদুল ইসলাম, শুভসংঘ শেরপুর কমিটির সদস্য ইমতিয়াজ চৌধুরী, মিনহাজ উদ্দিন, শুভঙ্কর সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এর আগে মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইগাতী, নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার আরও সাড়ে ছয় শতাধিক হতদরিদ্র পরিবার, মসজিদের ইমাম, এতিম শিক্ষার্থী, পঙ্গু ও অসহায় মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাড়ে ৬ শতাধিক মানুষের মাঝে কালেরকন্ঠ শুভসংঘের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে বেশ খুশী দরিদ্র-অসহায় শীতার্তরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads