ads

সোমবার , ১৭ জানুয়ারি ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে মহিলা সংস্থা : ৩ লক্ষ টাকার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৭, ২০২২ ১:১৮ অপরাহ্ণ

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করছে শেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থা। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে প্রথম পর্যায়ে জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অফিসের সহায়তায় বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স বিষয়ে ৫০ জনকে ৪০ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে এসব মহিলার প্রতিজনকে ৬ হাজার করে মোট ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। চেক হস্তান্তর করেন এ প্রকল্পের প্রকল্প পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম। ১৬ জানুয়ারি রবিবার বিকেলে শেরপুর জেলা মহিলা সংস্থার খরমপুরস্থ কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়।

Shamol Bangla Ads

এছাড়া বর্তমানে ৮০ দিন করে ৫টি ট্রেডে আরো ২৫০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ট্রেডসমূহ হচ্ছে, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইনার, বিউটি ফিকেশন ও ইন্টেরিয়র ডিজাইনার। এদের প্রশিক্ষণ শেষ হলে প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ৩০ লক্ষ টাকা প্রদান করা হবে। একই সাথে এসব মহিলার প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কাজে যোগ দিয়ে আত্মকর্মী হয়ে উঠবে। প্রকল্প পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম এসব প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

ওইসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মহিলাদের আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আপনারা প্রশিক্ষণ নিয়ে যে কোন কাজে এগিয়ে যাবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহায়তা করা হবে।

Shamol Bangla Ads

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, এনডিসি সাদিক আল সাফিন, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুর রাজ্জাক, সহকারী পরিচালক (ট্রেনিং মনিটরিং) মো. কাইয়ুম মিয়া, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, সদস্য আঞ্জুমান আরা লিপি, নিলুফা পান্না মিনা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন প্রমুখ।

জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা জানান, আমারা সাধ্যমতো চেষ্টা করছি আমাদের এ জেলার মেয়েদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানসহ আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads