ads

শনিবার , ১৫ জানুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রেললাইন, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৫, ২০২২ ১২:০২ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শেরপুরে রেললাইন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় বের হয়ে সন্ধ্যা ৬টায় জেলা শহরের এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রায় ১০০ মোটরসাইকেল শেরপুর সদর উপজেলা, শ্রীবরদী, ঝিনাইগাতী, নকলা ও নালিতাবাড়ীসহ জেলার ৫টি উপজেলা প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

মোটরসাইকেল শোভাযাত্রার শুরুতে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফায়েল আহমেদ। ওইসময় তিনি বলেন, তরুণরা আমাদের সম্পদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের জন্য বিশেষ বাজেটের ব্যবস্থা রাখেন। যেন তরুণরা উদ্যোক্তা হয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারে। শেরপুরের সকল স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় আজ মোটরসাইকেল শোভাযাত্রা হচ্ছে। সকলের গায়ে লাল সবুজ টি-শার্ট। গাড়িতে জাতীয় পতাকা। প্রতিটি গাড়ি দেখতে চমৎকার দেখাচ্ছে। হয়তো স্বাধীনতার শত বছর পূর্তিতে আরও চমকপ্রদ কিছুর আয়োজন করবে আমাদের তরুণরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা বলেন, শেরপুর জেলা সবসসময় অবহেলিত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জেলাবাসীর প্রাণের দাবি, শেরপুরে আমাদের রেললাইন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রয়োজন। ময়মনসিংহ বিভাগের সব জেলাতে রেল লাইন থাকলেও শুধুমাত্র শেরপুরে নেই। একটি মেডিকেল হওয়ার কথা থাকলেও সেটিও হবে হবে বলেও আর হয়নি।

Shamol Bangla Ads

প্রিয় অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি বলেন, আমি গর্ববোধ করি আমি শেরপুরের সন্তান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জেলার তরুণরা, যুবকেরা মিলে এত সুন্দর একটি মোটর শোভাযাত্রা করবে সেটা কল্পনাতীত। আমার বাবা যেহেতু সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ। তাই আমি তার বড় কন্যা হিসেবে যতদূর জানি, শেরপুরে এই মুহূর্তে মেডিকেল কলেজ হচ্ছে না। কারণ আমাদের লোকবল কম। তবে শীঘ্রই রেল লাইন ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে।

শোভাযাত্রা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক জাহিদুল খান সৌরভের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কমিটির যুগ্ম আহবায়ক সোহেল রানা, রবিউল ইসলাম রতন, রুবেল মৃধা, অনিক মাহবুব, মাহমুদুল হাসান হান্নান, এইচবি ইতি, মানবাধিকার সংস্থা আমাদের আইনের চেয়ারম্যান নূর-ই-আলম চঞ্চল, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইনসহ স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য, রুপসী শেরপুর, রজীবা, রক্তদানে আমরা শেরপুরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোটর শোভাযাত্রা কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!