ads

শনিবার , ১৫ জানুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্রেপ্তার হ‌লেও নির্বাচ‌নের মাঠ ছাড়‌বো না: তৈমূর

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ সি‌টি কর‌পো‌রেশ‌নের স্কতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম বলেছেন, গ্রেপ্তার হলে হবো কিন্তু নির্বাচনের মাঠ ছাড়বো না। শনিবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় শুক্রবার রাতে তার ব্যক্তিগত সহকারীসহ ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবিও করেন তিনি।

Shamol Bangla Ads

তিনি বলেন, লক্ষাধিক ভোটে পাশ করবো, মরে গেলেও মাঠ ছাড়বো না। আমার লোকজন গ্রেপ্তার হচ্ছে। আমার গলায় আপনি ফাঁসি লাগিয়ে দিবেন আমি কথা বলতে পারবো না সেটা তো হবে না। এটা নৈতিক দায়িত্ব। মানুষের ওপর যত অত্যাচার হয় ভোটাররা তত ঐক্যবদ্ধ হয়।

সেখানে উপস্থিত হাজেরা বেগমকে দেখিয়ে তিনি বলেন, আপনাদের সামনে হাজেরা বেগম উপস্থিত আছেন। তার স্বামী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক। তিনি আমার বাড়িতে রাত দুইটা পর্যন্ত ছিলেন। তাকেও ঈদগাহের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঠানটুলি এলাকার একটা ছেলে আহসান সেই এলাকায় আমার নির্বাচনের দায়িত্ব পালন করেছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এখনও তার কোন খোঁজ পাইনি।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, এখানে অনেক লোক আছেন যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এদের মধ্যে এমন কোন লোক নেই যাদের বাড়িতে দুই থেকে তিনবার লোক যায়নি। প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি আমাদের ওপর এত অত্যাচার করছেন কেন? প্রশাসনের এহেন কাজে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পাপনও কাল এখানে ছিল। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এভাবে আমার লোকদের গ্রেপ্তার করা হচ্ছে। এটাই কী সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া?

পুলিশ অত্যাচার করছে অভিযোগ করে তৈমুর বলেন, এখানে যারা আছেন তাদের জিজ্ঞেস করে দেখেন পুলিশ কীভাবে অত্যাচার করছে? একটি অডিও ভাইরাল হয়েছে। ভোটারদের নৌকায় ভোট দেয়ার জন্য প্রেশার দেয়া হচ্ছে। নয়ত তাদের ভোট দিয়ে দেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!