কুমিল্লা প্রতিনিধি : কলিহত জীবের দুঃখ মোচন ও বিশ্ব শান্তি কামনায় কুমিলার বুড়িচং উপজেলার ময়নামতি বাজার সংলগ্ন স্বর্গীয় অশ্বিনী কুমার দেব এর প্রতিষ্ঠিত হরিণধরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ১৪তম বার্ষিকীতে ১৬ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞোৎসব অনুষ্ঠিত হয়।
চার দিনের অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল যথাক্রমে প্রথমদিন ২৭ ফেব্র“য়ারি বৃহস্পতিবার বিকেলে শ্রীমদ্ভাগবত পাঠ, সন্ধ্যায় লোকনাথ স¤প্রদায়ের পরিবেশনায় সন্ধ্যারতি কীর্ত্তন, নামযজ্ঞ ও সংকীর্ত্তনের শুভ অধিবাস, মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও জলঘট স্থাপন, দ্বিতীয়দিন ২৮ ফেব্র“য়ারি শুক্রবার ব্রহ্মমুহূর্ত হতে তারক ব্রহ্ম হরিনাম কীর্তন আরম্ভ, বাল্য ভোগ ও প্রসাদ বিতরণ, দ্বি-প্রহরে ভোগ আরতি কীর্ত্তন, দুপুর ২টায় উৎসবে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, সন্ধ্যায় সন্ধ্যারতী কীর্ত্তন, তৃতীয়দিন ১ মার্চ শনিবার সকাল ৯টায় বাল্য ভোগ ও প্রসাদ বিতরণ, দুপুর ১টায় ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় সন্ধ্যারতী কর্তীন, রাত ১২টায় লীলা কীর্তন, চতুর্থদিন ২ মার্চ রোববার ব্রহ্ম মূহূর্তে নগর কীর্তনান্তে নামযজ্ঞের পূর্ণাহুতী।
ওই নামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন- বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিলা মহানগর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিলা জেলা শাখার প্রচার সম্পাদক ও কুমিলা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিলা জেলা শাখার সভাপতি মধুসূদন বিশ্বাস, আদর্শ সদর পূজা কমিটি’র সদস্য সচিব ডা: মধুসূদন রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বুড়িচং উপজেলা শাখার সভাপতি স্বপন দেবনাথ, সেক্রেটারী বিষ্ণু ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক কল্যাণ দেবনাথ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- হরিণধরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটি’র আহবায়ক রতন দে, সদস্য সচিব মধুসূদন বিশ্বাস, সদস্য স্বপন সাহা, খোকন দত্ত, কৃষ্ণ দাস, কৃষ্ণ পাল, হীরালাল দেবনাথ, দিপঙ্কর দাস, নারায়ন দে, প্রদীপ দাস, নয়ন মনি সূত্রধর, দিলীপ নাহা, ভুবন মোহন পাল, বিজন দে, অরুন নাহা, তপন দে, দিলীপ দেবনাথ, সুমন দাস, লিটন দে, বিশ্বজিত দে, স্বপন দে, বাপ্পী পাল, সুমন পাল ও মিঠু বিশ্বাস সহ হাজারো ভক্তশ্রোতা।




